প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, April 26, 2026

আতঙ্ক | অভীক মুখার্জী

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
অভীক মুখার্জী
 
আতঙ্ক
 
এস এস সুধীগণ শুন দিয়া মন,
কঠিন এ সময়ের কথা করিব বর্ণন।
যেদিকে তাকাই দেখি ঘোর অনাচার,
জনহিতের নামে চলে শুধু অত্যাচার।
নাম লোভী, যশ লোভী, শাসকের ত্রাস
সমগ্র জগৎকে আজ করেছে যে গ্রাস।
খাদ্য নয়, বস্ত্র নয়, নয় বাসস্থান,
অত্যাচারীর স্বার্থরক্ষাই আজ লক্ষ্য প্রধান।
লাগাও যুদ্ধ এলোপাথাড়ি, নিজের ঘরও বেহাল,
বেকায়দায় পড়লেও রাখ দোষারোপ বহাল।
দিকে দিকে স্বেচ্ছাচারিতা দিচ্ছে মাথা চাড়া,
উপায় কী আর আমজনতার আতঙ্কে বাঁচা ছাড়া।
 

1 comment:

  1. সঙ্ঘমিত্রাApril 26, 2026 at 9:04 PM

    সুন্দর

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)