বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
অর্পিতা সাহা
ভয়হীন
জীবনটা কি সহজপাঠ
দুঃখ-কান্না বিপদের বোঝা
চেপে বসে অহরহ;
তবুও পথ চলা— সুখ খোঁজা।
আতঙ্কে কত রাত বিনিদ্র কাটে
পাওয়া না পাওয়ার হিসেবে
রাত শেষে ভোরের আলো ফোটে;
আবারও শুরু আরেকটা দিন
যে পথ চলা কখনো কখনো ভীষণ কঠিন।
তবুও স্বপ্ন দেখে মন
তবুও আশার পথে চলা,
বিপদের দিনে চেনা যায় আপন
সুখের দিনে পাশে থাকে লোক মেলা।
আজকাল আর আতঙ্কিত হই না
প্রত্যাশা ছেড়েছি বহুদিন
নিজের উপর নিজে বিশ্বাস রাখ
জয় নিশ্চিত হোক না জীবন কঠিন।
আতঙ্ক | কবিতা
অর্পিতা সাহা
দুঃখ-কান্না বিপদের বোঝা
চেপে বসে অহরহ;
পাওয়া না পাওয়ার হিসেবে
রাত শেষে ভোরের আলো ফোটে;
যে পথ চলা কখনো কখনো ভীষণ কঠিন।
তবুও আশার পথে চলা,
সুখের দিনে পাশে থাকে লোক মেলা।
প্রত্যাশা ছেড়েছি বহুদিন
নিজের উপর নিজে বিশ্বাস রাখ
জয় নিশ্চিত হোক না জীবন কঠিন।

No comments:
Post a Comment