প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, April 26, 2026

কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | আয় রে বসন্ত

বাতায়ন/আতঙ্ক/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | আয় রে বসন্ত
কবিতাগুচ্ছ
দ্বিজেন্দ্রলাল রা
 
আয় রে বসন্ত
আয় রে বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তুলে,
নিয়ে আয় তোর নূতন গানে নূতন পাতায় নূতন ফুলে।
শুনি পড়ি প্রেম-ফাঁদে কারা সব হাসে-কাঁদে,
আমি শুধু কুড়োই হাসি সুখ নদীর উপকূলে।
জানি না তো প্রেম কি সে চাহিনা সে মধু বিষে,
আমি শুধু বেড়িয়ে বেড়াই, নেচে-গেয়ে প্রাণ খুলে।
নিয়ে আয় তোর কুসুম রাশি, তারার কিরণ চাঁদের হাসি,
মলয়ের ঢেউ নিয়ে আয় উড়িয়ে দে এই এলোচুলে।
 
[সংগৃহীত]
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)