প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Wednesday, April 8, 2026

এক ভারত, হাজার রং | দেবব্রত মণ্ডল

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
দেবব্রত মণ্ডল
 
এক ভারত, হাজার রং
 
এক মাটিতে জন্ম নিয়েছে
হাজার ভাষা, হাজার গান,
এক সূর্যের আলোয় ভিজে
হাজার ধর্ম, হাজার প্রাণ।
 
কাশ্মীরের বরফে লেখা
কন্যাকুমারীর স্বপ্ন,
ব্রহ্মপুত্রের ঢেউয়ে বাজে
থরের মরুর নীরব স্তব।
 
ভিন্ন পোশাক, ভিন্ন খাবার,
ভিন্ন নাম, ভিন্ন সুর—
তবু এক পতাকার তলে
আমরা সবাই এক পরিবার।
 
হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান,
বৌদ্ধ, জৈন—সব এক ছায়া,
ভারত নামের বিশাল বট
যার শিকড়ে মানব মায়া।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)