প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

বর্ষবরণ | দীনেশ সরকার

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ছড়া/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | ছড়া
দীনেশ সরকার
 
বর্ষবরণ
 
পুরানো দিনের কালিমা কলুষ
থাক সব পিছে পড়ে
মনের কোণেতে বেদনার ডালি
রাখবো না আর ভ’রে।
 
দুঃখ-আঘাত যত জমা আছে
আছে যত শোক-তাপ
বর্ষ শেষের বিদায় লগ্নে
ধুয়ে-মুছে হোক সাফ।
 
ধর্মের নামে হানাহানি যত
রক্তের হোলি খেলা
শেষ হয়ে যাক বর্ষশেষের
শেষ প্রহরের বেলা।
 
এসো-এসো-এসো, নতুন বছর
তোমারে বরণ করি
নতুন ঊষার নবীন কিরণে
জীবনের গান ধরি।
 
বন্ধুর পথ হোক মসৃণ
বিচ্ছেদ যাক দূরে
নতুন বছরে এসো সবে আজ
গাই গান একসুরে।
 
নতুন বছর সবার হৃদয়ে
দাও ভরে ভালবাসা
নবীন আলোকে নবউচ্ছ্বাসে
জাগাও নতুন আশা।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)