বাতায়ন/চৈতি
হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
বি এম মিজানুর রহমান
চৈতি হাওয়া
চিরসবুজ বাংলাদেশে
ছয়টি ঋতু আসে,
বর্ষশেষে চৈতি হাওয়ায়
দেশের মানুষ হাসে।
গানের সুরে গুনগুনিয়ে
ভ্রমর ছোটে ফুলে,
হঠাৎ করে উষ্ণ হাওয়ায়
ওঠে সবুজ দুলে।
কোকিল ডাকে কুহু-তানে
মন যে পাগল করে,
এমন সময় বন্ধু কারো
মন রহে না ঘরে।
এলোমেলো চিন্তা ঘোরে
মন বসন্তের কালে,
পূর্ণ হলে মনের বাগান
ভরে লালে লালে।
শোনো ওরে চৈতি হাওয়া
হাতটা রাখো হাতে,
বলে দিও বন্ধুকে মোর
আসে যেন রাতে।
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
বি এম মিজানুর রহমান
ছয়টি ঋতু আসে,
দেশের মানুষ হাসে।
ভ্রমর ছোটে ফুলে,
ওঠে সবুজ দুলে।
মন যে পাগল করে,
মন রহে না ঘরে।
মন বসন্তের কালে,
ভরে লালে লালে।
হাতটা রাখো হাতে,
আসে যেন রাতে।

No comments:
Post a Comment