প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, April 26, 2026

কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | আমরা নেহাত গরীব

বাতায়ন/আতঙ্ক/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | আমরা নেহাত গরীব
কবিতাগুচ্ছ
দ্বিজেন্দ্রলাল রা
 
আমরা নেহাত গরীব
আমরা নেহাত গরীব আমরা নেহাত ছোট,
তবু আজি সাত কোটি ভাই জেগে ওঠো।
জুড়ে দে ঘরের কাজ, সাজা দোকান
বিদেশে না যায় ভাই গোলারই ধান,
আমরা মোটা খাবো, ভাই রে পরবো মোটা
মাখবো না ল্যাভেণ্ডার, চাই নে অটো।
নিয়ে যায় মায়ের দুধ পরে দুয়ে
আমরা রব কি উপোসী ঘরে শুয়ে,
হারাস নে ভাই রে আর এমন সুদিন
তোমরা মায়ের পায়ের কাছে এসে জোটো।
ঘরের দিয়ে আমরা পরের মেঙে
কিনবো না ঠুনকো কাঁচ যায় যে ভেঙে,
থাকলে গরীব হয়ে, ভাই রে গরীব চালে
ও ভাই, তাতে হবে না কো মান খাটো।
 
[সংগৃহীত]
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)