প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, April 26, 2026

অন্ধকারের শ্বাস | সায়ন্তনি সিনহা

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
সায়ন্তনি সিনহা
 
অন্ধকারের শ্বাস
 
রাত নামে ধীরে—অদৃশ্য সুতোর টানে
শহরটা হারায় নিজেরই চেনা গানে।
বাতাসের শরীরে আজ শব্দেরা হেরে যায়
আলোও যেন ক্লান্ত, এক থেমে থাকা ছায়া।
 
জানালার কাচে জমে থাকা নিঃশ্বাস
দেয়ালজুড়ে হাঁটে অচেনা বিশ্বাস।
কারা যেন নামে ছায়ার ভেতর গোপনে
নাম না জানা ভয় ছড়ায় প্রতিটি কোণে।
 
ঘড়ির কাঁটা আজ অর্থহীন রেখা
সময়ও যেন ভুলে গেছে তা দেখা।
বুকের ভিতর জমে ওঠে নীরব ঝড়
চেনা পৃথিবী হয়ে যায় অন্য ঘর।
 
তবু এই অন্ধকারের ভেতরেই কোনো কোণে
জেগে ওঠে আলো—নীরব, অদম্য এক টানে।
ভয়ের শেষে মানুষ খুঁজে পায় নতুন শ্বাস—
অন্ধকার ভেঙে আবার জাগে জীবনের আকাশ।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)