প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, April 26, 2026

আতঙ্ক | শক্তিপদ পণ্ডিত

বাতায়ন/আতঙ্ক/ছড়া/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | ছড়া
শক্তিপদ পণ্ডিত
 
আতঙ্ক
 
আতঙ্কে বুক ধুকপুকুনি
লোডশেডিংয়ে রাতে,
ভূতের ভয়ে হাত-পা কাঁপে
আওয়াজ হলে ছাতে।
 
আতঙ্কে ঠোঁট, মুখ শুকিয়ে
রেজাল্ট হাতে নিয়ে,
পরীক্ষায় ফেল করলে বাবা
মারবে চাবুক দিয়ে।
 
কাচের জিনিস হাতে নিয়ে
খুব আতঙ্কে থাকি,
মা-র বকুনি, কাচের গ্লাসটা
ভেঙে ফেললি নাকি!
 
ফ্রিজ থেকে ডিম বের করলে, মা
আতঙ্কে অখুশি,
ভেঙে ফেললেই ওমলেট দেবে
আমিতো খুব খুশি।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)