প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

জল ছবি | জয়নাল আবেদিন

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
জয়নাল আবেদিন
 
জল ছবি
 
উজান ঠেলে নাও নিয়ে চলেছি
অন্ধকারের আস্তরণ ভেঙে,
মরীচিকায় আকৃষ্ট হয়ে ছুটে যাই
মধুকরের মতোই কর্তব্যপরায়ণে।
 
সূর্যকিরণে রামধনু ফুটে উঠলে
গ্রামের শেষ গাছের মাথায়
বেলা শেষে কাঠ মাথায় আদিবাসী রমণী
পিঠে বাঁধা সন্তান, দায়িত্ব কঠোর।
 
আজও বসে আছে পথ চেয়ে
হারানের মা, ছেলেটা কবে ফিরবে
পরিযায়ী শ্রমিক হতে গিয়ে
না ফেরার দেশে চলে গেছে।
 
প্রতি সন্ধ্যায় সুমন টুডু চেঁচায়
মর মর সব- বাঁচতে হবে না তোদের।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)