প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Sunday, April 26, 2026

ভূতের আতঙ্ক | সুশান্ত কুমার দে

বাতায়ন/আতঙ্ক/ছড়া/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | ছড়া
সুশান্ত কুমার দে
 
ভূতের আতঙ্ক
 
নিঝুম এক দ্বীপের দেশ শান্তশিষ্ট পরিবেশ
ভূতেরা করে বসবাস জীবজন্তুর নেই রেশ।
জাফরানি রং-রাঙা ঠোঁটে দিগ্‌বিদিক ছোটে
রক্তমাংসের গন্ধ পেলে আহারটুকু জোটে।
 
জনমানুষের নেই খোঁজ, মেটে না যে ভোজ
মানুষের ছদ্মবেশে হাঁস-মুরগি ধরে রোজ।
পাখপাখালি ভয়ে পালায় দূরের লোকালয়
একাদশীর ব্রত উপবাসে ভূতেরা মজে যায়।
 
ভূতপ্রেত পিকনিক করে খেঁকশিয়াল ধরে
বৃদ্ধ ভূত খায় হাড়-মজ্জা; কটরমটর করে।
পর্যটকদের দেখতে পেলে কাজকর্ম ফেলে
অতিথির আতিথেয়তায় শান্ত ভূতের ছেলে।
 
খেঁকশিয়ালের গ্রিল রেঁধে পর্যটকের সেধে
মজার স্বাদে চুই ঝালে খাচ্ছে সবাই কেঁদে।
দেখতে ভূতের নিরীহ লোক, মধুর সংযোগ
খাওয়ার শেষে নিখোঁজ হয় কতক পর্যটক!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)