বাতায়ন/আতঙ্ক/গদ্য/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | গদ্য
রঞ্জন
ভট্টাচার্য
কালো
ছায়া
"এক আতঙ্কের জতুগৃহ। বারণাবত পেরিয়ে আজ হরমুজ প্রণালী বুকে। দিগন্ত বিস্তৃত সাগরের আতঙ্কে বুক চেরা কান্না জলহীন নীরব আকুতি"
যুদ্ধ এখনো শেষ হয়নি অবিরল
চলেছে বোমাবর্ষণ, টিভির পর্দায়
মোবাইলের পর্দায় দেখে চলেছি অবিরাম। যখনই অন করি, এভাবেই যদি চলতে থাকে তবে আর কদিন! আতঙ্কের বিষ তো বপন হয়ে গেছে, শুধু অপেক্ষা ধ্বংসের মুখ দেখা। বলতে বলতে চলে আসে মহা-শক্তিধর দেশ
কেউ শান্তির বাণী নিয়ে কেউ কুটনৈতিক শলাপরামর্শের এক স্বার্থপর আঙ্গিকে। আমরা
চলেছি তার এক মধ্যস্থতায় আতঙ্কের আলেয়ার পথ ধরে। সবাই জানে এ পথ বড় কঠিন বড়
দুর্গম জলের মতো তরল পথেও শান্তির বাণী কঠিন হয়ে আছে। সেও এক আতঙ্কের জতুগৃহ। বারণাবত
পেরিয়ে আজ হরমুজ প্রণালী বুকে। দিগন্ত বিস্তৃত সাগরের আতঙ্কে বুক
চেরা কান্না জলহীন নীরব আকুতি এ কেমন অসহ্য জ্বালা, প্রকৃতপক্ষে শান্তির মুহূর্তগুলো টুকরো টুকরো হয়ে অশান্তির
বীজ বপন করে চলেছে স্বার্থপর লোভী উন্মাদ কিছু ব্যক্তির শলাপরামর্শ। অতীতেও ছিল সে
আতঙ্ক আজও আছে আতঙ্কের ঘন ছায়া, কাল থাকবে আতঙ্কের মেঘলীলা। যদি-না আমরা এখনো ঘুরে দাঁড়াই রুখে দাঁড়াই তবে সব হারাবে হারাব হারিয়েছি, এই নিখিল বিশ্বের সাম্যতাহীন দুর্বৃত্তের খেলা চলবে চিরদিন।
~~000~~
No comments:
Post a Comment