প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, April 26, 2026

আতঙ্ক | পরমেশ্বর গাইন

বাতায়ন/আতঙ্ক/কবিতাণু/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতাণু
পরমেশ্বর গাইন
 
আতঙ্ক
 
১
 
ঝড় বৃষ্টি ঝঞ্ঝা শেষের নীড়ে
কলরব মোছা না-ফোটা চোখের ভীড়ে
দু ফোঁটা অপত্য স্নেহ...
পেলো না কেউ!
 
 
২
 
মাথায় মণি জোড়া সাপে
চিনে নিল ছানাগুলো অভিশাপে
পৃথিবীর প্রথম আলো নিভিয়ে দিল
ক্ষুধার্ত বিবেকগুলো...
 
 
৩
 
মায়ের ঠোঁটে ঠোঁটে আহার
দানায় দানায় প্রতীক্ষার মানচিত্র,
লেখোচিত্রে সন্তানের আদর-আবদার
শূন্য নীড়ে আজ ঝলসানো শ্মশান-চিত্র।
 
 
৪
 
টুকরো মনের ছেঁড়া স্বপ্ন এলোমেলো রেখায়
থেমে গেছে অক্ষাংশ দ্রাঘিমায়
সন্তানহারা ঘরে ফেরা পাখির অশ্রুধারায়
মৃত্যুর জলছবি আগামীর জীবনসংশয়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)