প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, April 26, 2026

বুঝে নিতে হবে | তাপস মাইতি

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
তাপস মাইতি
 
বুঝে নিতে হবে
 
সাঁতার দিতেই পারো
কিন্তু ঘোলা জলে মাছ ধরতে যেয়ো না
 
প্রতিটি হ্রদের রেখায়
ধ্বংসের অভিশপ্ত রূপ লুকিয়ে থাকে
 
সপক্ষে নিরীক্ষণ করতে গেলে
অবশ্য বুঝে নিতেই হবে
কেন ঘর্ষণে মেঘ বজ্রপাত ঘটায়
 
একেকটা বরফ খণ্ড
ভাসমান সমুদ্রে ফুঁসে গেলে
বড় বড় জাহাজও পায় না রেহাই
 
তাই নিজেকে গড়ো
একবিন্দু শিশির যেমন করে তুলে ধরে ঘাস।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)