প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, April 26, 2026

ভূতাতঙ্ক | বিমল কুমার সোম

বাতায়ন/আতঙ্ক/ছড়া/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | ছড়া
বিমল কুমার সোম
 
ভূতাতঙ্ক
 
ভূতে বিশ্বাস নাই পটলার
ভূতাতঙ্কে আছে
সেই আতঙ্ক সঙ্গে নিয়েই
এ পাড়াতে আছে।
 
সন্ধে হতেই বাইরে যেতে
গা ছমছম করে
পরখ ক'রে যেই দেখেছে
অমনি হেসে মরে।
 
যে দেখেনি পরখ ক'রে
তারই ভূতের ভয়
ভূত বিশ্বাস না করলেও
তাইতো ভূতের ভয়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)