প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, April 26, 2026

কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | তোমারেই ভালোবেসেছি

বাতায়ন/আতঙ্ক/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | তোমারেই ভালোবেসেছি
কবিতাগুচ্ছ
দ্বিজেন্দ্রলাল রা
 
তোমারেই ভালোবেসেছি
তোমারেই ভালোবেসেছি আমি
তোমারেই ভালোবাসিব,
তোমারি দুঃখে কাঁদিব সখে
তোমারি হাসিতে হাসিব।
তব হাস্যোজ্জ্বল বিকশিত শতদল
বিতরিব তোমারে গৌরব পরিমল,
সজল-জলদ জল ম্লান গগনতলে
তোমারি নয়নজলে ভাসিব।
মিলনে করিব তব চিত্ত বিনোদন
তোমারি মিলনগীতি গাহিয়া,
বিরহে মলিন মুখে শুন্য নয়নে দুঃখে
রহিব তোমারি পথ চাহিয়া।
মেলেছি নয়ন তব জোৎস্নার জাগরণে
মুদিব নয়ন তব সুপ্ত নয়ন সনে,
জীবনে-মরণে আমি, তোমারি, তোমারি কাছে
জনমে জনমে ফিরে আসিব।
 
[সংগৃহীত]
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)