প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Sunday, April 26, 2026

একটা খুন হয়ে গেছে | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
 
একটা খুন হয়ে গেছে
 
একটা খুন হয়ে গেছে রাস্তার ওপারে।
কে খুন করল কাকে কেউ তা জানে না
মানুষটা এখনও পর্যন্ত বেওয়ারিশ লাশ।
পুলিশের মাপজোক সারা
লাশ মর্গে যাবে, তদন্ত হবে।
জড়ো হয়ে থাকা লোকজন একে একে সরে যাচ্ছে
ফিসফাস গুঞ্জন চলছে ঘরে ও বাইরে।
 
যে মরেছে এবং যে মেরেছে
তার তত্ত্বতালাশ হবে,
আইনের ধারা উপধারা ধরে
           দীর্ঘদিন শুনানি, বিচার
                  শাস্তি বহুদূর।
 
শরীরী ভূতেরা আজ দখল নিয়েছে সব
           স্বাধীন, ঘুরছে চারিধার।
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)