প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

চৈতি হাওয়ার দোলাচল | উৎপলেন্দু দাস

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
উৎপলেন্দু দাস
 
চৈতি হাওয়ার দোলাচল
 
কিছু কথা মুখ ফুটে না বলাই ভাল
সযত্নে বন্দি হয়ে থাক পিঞ্জরে
পাখি হয়ে ডানা মেলে উড়ে গেলে আকাশে
মাসকাবারির ফর্দ ছাড়া কিছু বলার থাকবে না।
 
কিছু কথা আজই বলে ফেলা ভাল
চৈতি হাওয়ার ছোঁওয়া ফুরিয়ে গেলে
অবশেষে তামাদি হয়ে যাবে মামলা
যতই ঝড় উঠুক বুকে আদালত তা শুনবে না।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)