বাতায়ন/চৈতি
হাওয়া—নববর্ষ/গল্পাণু/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ,
১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | গল্পাণু
সুশান্ত
গঙ্গোপাধ্যায়
মুহূর্ত
"যাকে-তাকে চাবি দিয়ে দেবেন? চায়ের দোকানের মালিকও ছেলেটাকে চেনে না। লাইটপোস্টের ক্যামেরাগুলো সব খারাপ হয়ে আছে।"
-দাদা, এই সাইকেলটা কি আপনার?
ভদ্র ভাবে কথাগুলো বলে একটি
অল্প বয়স্ক ছেলে। আমাকেই বলা হয়েছে, বোঝাই যায়। বলি,
-সাইকেল নয়, মোটরসাইকেল। গত পরশু দিন ডেলিভারি নিয়েছি। কেন?
-দোকানের মুখটা ঢাকা পড়ে গেছে। চাবিটা দিন। লকটা খুলে একটু
সামনে এগিয়ে রাখি।
চাবিটা দেবার পর ছেলেটা মুহূর্তে গাড়িটা
স্টার্ট করে উধাও হয়ে যায়।
পুলিশ সব শুনে বলে,
-যাকে-তাকে চাবি দিয়ে
দেবেন? চায়ের দোকানের মালিকও
ছেলেটাকে চেনে না। লাইটপোস্টের ক্যামেরাগুলো সব খারাপ হয়ে আছে। সব খুলে পার্ট
পার্ট বিক্রি করে দেয়। আর মোটরটা চলে যায় বাংলাদেশে। সেখানে নৌকায় ব্যবহার হয়। ওই ভটভটি নৌকা।
প্রায় বছর কেটে গেছে। চুরি
হওয়া মোটরসাইকেলের কোনো খবর নেই।
~~000~~
No comments:
Post a Comment