প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, April 26, 2026

কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | আমরা মলয় বাতাসে

বাতায়ন/আতঙ্ক/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | আমরা মলয় বাতাসে
কবিতাগুচ্ছ
দ্বিজেন্দ্রলাল রা
 
আমরা মলয় বাতাসে
আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু
কুসুমের মধু করিবো পান,
ঘুমাব কেতকি সুবাস শয়নে
চাঁদের কিরণে করিব স্নান।
কবিতা করিবে আমারে বিজন
প্রেম করিবে স্বপ্ন সৃজন,
স্বর্গের পরী হবে সহোচরী
দেবতা করিবে হৃদয় দান।
সন্ধ্যার মেঘে ভরিব দুকূল
ইন্দ্রধনুরে চন্দ্রহার,
তারায় করিব কর্ণের দুল
জড়াব গায়েতে অন্ধকার।
বাষ্পের সনে আকাশে উঠিব
বৃষ্টির সনে ধরায় লুটিব,
সিন্ধুর সনে সাগর ছুটিব
ঝঞ্ঝার সনে গাহিব গান।
 
[সংগৃহীত]
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)