বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
ফিরোজ শাহীন আলাল
খাদের
কিনারায় দেশ
খাদের কিনারায় দাঁড়িয়ে
স্বদেশ
উচ্ছন্নে যাচ্ছে দেশটা—
বিভ্রান্তি বিদ্বেষ বিভক্তি!
অবিশ্বাসের দেয়ালে
আকাঙ্ক্ষার চোরাবালি
অবিশ্বাসের লতাগুল্ম ডালপালা মেলে
দখল নিয়েছে সমস্ত মাচা!
দেয়ালে ঠেকেছে পিঠ
ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দৃঢ়চেতা
ভেবেছ কি কখনো?
সম্মুখে যারা—তারাই সহযোদ্ধা
কি-না!
অনিশ্চিত গন্তব্যে অগ্রসর হচ্ছো কি?
পরিক্ষীত সহযোদ্ধা ছাড়া
যুদ্ধে যাইয়ো না
অবাঞ্চিত ঠিকানায় কাউকে খুঁজো না!
আতঙ্ক | কবিতা
ফিরোজ শাহীন আলাল
উচ্ছন্নে যাচ্ছে দেশটা—
বিভ্রান্তি বিদ্বেষ বিভক্তি!
অবিশ্বাসের লতাগুল্ম ডালপালা মেলে
দখল নিয়েছে সমস্ত মাচা!
ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দৃঢ়চেতা
ভেবেছ কি কখনো?
অনিশ্চিত গন্তব্যে অগ্রসর হচ্ছো কি?
অবাঞ্চিত ঠিকানায় কাউকে খুঁজো না!

No comments:
Post a Comment