বাতায়ন/চৈতি
হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
শামীম নওরোজ
পাখিপদ্য
একটি পাখি এসে বসল বারান্দায়।
সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে এলো। অন্ধকারে মিশে গেল পাখির শরীর।
লোভহীন কুকুরগুলো রাত্রির
গলিতে ঘুমায়...
লোভী মানুষেরা দিন-রাত্রি এক করে ফেলে...
ছায়া এলে রোদ্দুর সরে যায়।
রোদ্দুর এলে ছায়াও সরে যায়। সরাসরির মাঝখানে জন্ম নেয় সন্দেহের নদী। নদী নেই।
রয়েছে নদীর কঙ্কাল।
পাখিটি বারান্দা থেকে উঠে
সন্ধ্যাআহ্নিকের জন্য মন্দিরের দিকে যাচ্ছে। সেখানে কোনো মানুষ নেই। রয়েছে মানুষের
কঙ্কাল।
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
শামীম নওরোজ
লোভী মানুষেরা দিন-রাত্রি এক করে ফেলে...

No comments:
Post a Comment