বাতায়ন/চৈতি
হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
পরমেশ্বর গাইন
আবেশ
রাত কেটে ভোর— তার মাঝে
কুয়াশা
পাহাড় ঢাকা রাঙা উষ্ম ভালবাসা
ছিটকে এসেছিল কাছে...
বাতাস তখন সাতসমুদ্রের খোঁজে
মরুর মুখোমুখি—
দন্ত-নখরে পৃথিবীর পর্দা
ছিঁড়ে দেখি
মানুষের মতো কিছু অবয়ব...
সাজগোজে আদিম যন্ত্রণার বৈভব
রুক্ষতার দরাদরি শেষ হলো না
বদলে ফেলেছে বসন্ত তার ঠিকানা
শিলাবৃষ্টির অবগাহনে শরীরে অন্য অনুভূতি
আগলে আছে অপ্সরা উর্বশী না হয় স্বপ্ন-দেশের সাথী
মাঝ দুপুরে এখনও ভোর
অথচ রাতের ছায়ায় সেই পৃথিবী বিভোর
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
পরমেশ্বর গাইন
পাহাড় ঢাকা রাঙা উষ্ম ভালবাসা
ছিটকে এসেছিল কাছে...
মরুর মুখোমুখি—
মানুষের মতো কিছু অবয়ব...
সাজগোজে আদিম যন্ত্রণার বৈভব
বদলে ফেলেছে বসন্ত তার ঠিকানা
শিলাবৃষ্টির অবগাহনে শরীরে অন্য অনুভূতি
আগলে আছে অপ্সরা উর্বশী না হয় স্বপ্ন-দেশের সাথী
অথচ রাতের ছায়ায় সেই পৃথিবী বিভোর

No comments:
Post a Comment