প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Wednesday, April 8, 2026

ক্যালেন্ডারের খুচরো পয়সা | নীলম সামন্ত

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
নীলম সামন্ত
 
ক্যালেন্ডারের খুচরো পয়সা
 
তো যেটা বলছিলাম
বাজার থেকে পান কিনে এনেছি
ধারে-
সুপুরি, খয়ের, দোক্তা - না দোক্তা নয় এলাচ
 
ঘরের পানীয় শূন্য মেলাচ্ছে
থৈ তা থৈ তা করে নাচছে খুচরো পয়সা
 
পান দোকানি আমাকে চেনে
ঘরও
কারণ আমার ছায়া নেই
অবয়বে আস্ত ক্যালেন্ডার
 
খেয়াল করলাম এটা চৈত্রমাস
আট মাসের পোয়াতি মা বসে আছে তাঁর বাবার মৃতদেহের পাশে
 
আমি পান সাজছি একটু বেশি করে খয়ের দিয়ে
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)