প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, April 8, 2026

উৎসবে | শুভদীপ ঘোষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
শুভদীপ ঘোষ
 
উৎসবে
 
মনভূমিময় সব দিন ছিল। চারিদিকে ঝকমকে আলো, অগণ্য ভিড়, তার মাঝে প্রথম টের পাই প্রেমের জন্য উন্মুখ এক জোড়া ছেলে-মেয়ের আত্ম-গরিমার উদ্ভাস। উৎসবের সেই বাতি যার স্তম্ভনে আড়ষ্টতা কেটে গিয়ে নির্বিবাদী অধিবাসের হাতছানিতে মন উন্মুখ হয়ে উঠত, তাকে কতবার অবহেলা করে থেকে গেছি সেই উৎসবেই, তার কোনো ইয়াত্তা নেই। তারপর কত মানুষ এলো গেল, কেটে গেল কত কাল। কই কেউ এসে বলেনি তো তোমার মতন,
"যাবে, আলুলায়িত শহরের সেই অমীমাংসিত ধাঁধার ভিতরে, যাবে?
যাবে আজ এই আলোমুখরিত দিনে!"
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)