প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

হালখাতা | শম্পা সামন্ত

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
শম্পা সামন্ত
 
হালখাতা
 
বৃষ্টি হলেই খুলে যায় মহসীনের দোকান
ভোরের হালখাতা
শিশিরের ফোঁটাগুলি পাতা থেকে গতজন্মের ঋণে জোগাড় করেছে কেউ
চোখের খিদের কিছুটা উপশম
মাঝখানে জীবনের সেতু জুড়ে জন্মান্তরের ক্ষিদে
হাঁড়িকুঁড়ি সংসার বাটনাবাটার শিল
 
নিষেক পর্বের শেষে ডিমে ওম দেওয়ার শুরু করেছে মা পাখি।
ব্রিজের অনেকখানি নীচ দিয়ে বয়ে যাচ্ছে ইতিহাসের জল
 
ভোরের শিশির মাখে মেয়ে পুরোনো শহরের আস্তানায়
শীতল শরীর খুবলে খায় কাকসকাল
এত শীতল বরফের গা সূর্য কখন উঠবে জাঁহাপনা
সূর্যই ঘুমভাঙা বরফের জল।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)