প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Wednesday, April 8, 2026

ভালবাসার গান | ইলিয়াস পাটোয়ারী

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
ইলিয়াস পাটোয়ারী
 
ভালবাসার গান
 
দোল দিয়ে যায় চৈতি হাওয়া
প্রাণ ছুঁয়ে যায়, প্রাণ,
কানে বাজে গুনগুনাগুন
ভালবাসার গান।
 
গানটা শোনায় নীহারিকা,
নিখুঁত প্রেমের প্রদীপ শিখা,
গানে গানে যায় দিয়ে সে
হৃদয় ধরে টান—
তার সাথে তাই যায় না থাকা
করে অভিমান।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 7 (Last 7 days)