প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Wednesday, April 8, 2026

প্রতিচ্ছবি | নাসির ওয়াদেন

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
নাসির ওয়াদেন
 
প্রতিচ্ছবি
 
আমাদের ভাঙা সংসারে দুমুঠো অন্ন নেই
অন্নেরা চলে গেছে, নিয়েছে মুখটি ফিরে
সন্ধ্যা নামলেই পথের পাখিরা বাসায় ফেরে
তবু, অধিকার ফেরে না এখানে কিছুতেই
 
রাত্রি এসেছে রাঙাসংসারে ঘাইহরিণীর ঘরে
যাকে খুঁজি এবেলা-ওবেলা পথের ধুলোয়
চলে যাওয়া দিনগুলো ভেজা ঘোলাটে নীড়ে
রাত্রি ভিজছে দুবেলা, বৃষ্টিও ফুটছে চুলোয়
 
এভাবে যখনই সন্ধ্যা নামে কোন সংসারে
জীবন-মৃত্যু এক সাথে সেখানে করে খেলা
নিজস্ব মুখের ছবি পাখির ডানায় ওড়ে
ঢাকা-মেঘের কাছে পাই চিরকাল অবহেলা।
 

2 comments:

  1. বেশ ভালো লাগলো

    ReplyDelete
  2. অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 7 (Last 7 days)