প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, June 17, 2026

বেওয়াকুফ বৃষ্টিরা | মধুপর্ণা বসু

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
মধুপর্ণা বসু
 
বেওয়াকুফ বৃষ্টিরা
 
চোখের পাতায় বৃষ্টি ফোঁটা ধরে রাখায় বেপট অনীহা
এসব বালখিল্য লুকোতেও আমি যথেষ্ট স্পষ্ট এখন।
প্রতিক্ষণ যেন জীবনের হাইড অ্যান্ড সিক প্রিয় গেম-
তাই ক্লান্তি ধরে রাখি আঁখিপল্লবে, চোখ মুদে নিরাসক্ত।
বৃষ্টি ফোঁটার কোন সংজ্ঞা দিতে নেই সচেতন হয়ে,
সবুজের নরম গালে, চোখ পেতে, গোপনে ঝরা স্বভাব
অকারণে শরীরের গোপনীয় কথা প্রকাশ মূর্খতা জেনেও
ঝরে যায় অপদার্থ পলায়নপর মনোবৃত্তি আঁকড়ে।
একান্ত নির্জন হৃদয়ের প্রান্তে বেওয়ারিশ জল শব্দ
চিন্তন বোধ অনুকূল মর্মিতা ব্যতিরেকে নিরর্থক পণ্ডশ্রম
বেওয়াকুফ ছাড়া আর কি? নিতান্ত সাধারণ বিজ্ঞান
সত্যানুসন্ধান বইয়ের পর্ণে ছত্রে উৎসেচক তাড়নায়
যদি এমন না হত তাহলে প্রেম অথবা সঙ্গমের মুহূর্তে
তীব্র শঙ্খ লাগার সুখী আর্তনাদে মূর্খ অশ্রুপাত!
অকারণে, অনায়াসে পূর্বাভাসহীন বেওয়াকুফ বৃষ্টি।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)