বাতায়ন/নাসির ওয়াদেন
সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
মীনা রায় বন্দ্যোপাধ্যায়
আমার
ভাবনায় রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ঠাকুর অন্য
ঠাকুরের থেকে ভিন্ন।
বিস্ময়ে চেয়ে থাকতাম শৈশবে।
ঠাকুর অথচ একদম মানুষ যেন!
এই ঠাকুর পুজোর মন্ত্র অনেক।
কেউ গান গায়। কেউ নাচে।
আবৃত্তি করে কেউ। অনেকেই নাটক করে।
যা কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে হয়
বিশ্বজুড়ে উৎসব যার সব মন্ত্র রবি ঠাকুরের লেখা!
রবীন্দ্র সংগীত গেয়ে কবিতা পাঠে
খুশি-আট থেকে আশি নর-নারী।
রবীন্দ্রনাথ একটা সাগর।
তাঁর রচনা সমুদ্রে সাঁতার কাটতে কাটতে
কত জীবনের অবসান হলো তবুও
তাঁকে জানা হলো না সত্যি সত্যি।
নিত্যনতুন অনুভব রবীন্দ্রনাথ।
মানুষ দেবতা হলেন-জীবন দেবতা!
সুখে দুঃখে আনন্দে বিরহে বেদনায়
রবীন্দ্রনাথ ছিলেন আছেন থাকবেন।
সবার কাছের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর।
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
মীনা রায় বন্দ্যোপাধ্যায়
বিস্ময়ে চেয়ে থাকতাম শৈশবে।
ঠাকুর অথচ একদম মানুষ যেন!
এই ঠাকুর পুজোর মন্ত্র অনেক।
কেউ গান গায়। কেউ নাচে।
আবৃত্তি করে কেউ। অনেকেই নাটক করে।
যা কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে হয়
বিশ্বজুড়ে উৎসব যার সব মন্ত্র রবি ঠাকুরের লেখা!
রবীন্দ্র সংগীত গেয়ে কবিতা পাঠে
খুশি-আট থেকে আশি নর-নারী।
রবীন্দ্রনাথ একটা সাগর।
তাঁর রচনা সমুদ্রে সাঁতার কাটতে কাটতে
কত জীবনের অবসান হলো তবুও
তাঁকে জানা হলো না সত্যি সত্যি।
নিত্যনতুন অনুভব রবীন্দ্রনাথ।
মানুষ দেবতা হলেন-জীবন দেবতা!
সুখে দুঃখে আনন্দে বিরহে বেদনায়
রবীন্দ্রনাথ ছিলেন আছেন থাকবেন।
সবার কাছের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর।

No comments:
Post a Comment