প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, June 17, 2026

একটি আলোক রশ্মি | মোঃ আব্দুল রহমান

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
মোঃ আব্দুল রহমান
 
একটি আলোক রশ্মি
 
একটি আলো, বাঙালির কিরণ যার ছাই হতে উৎপত্তি
অন্ধকার ঘিরে ধরলেও গভীরে সোনালি ফুল ফোটায়
সূক্ষ্ম সূক্ষ্ম রশ্মিতে আঁকে বর্ণ শব্দ কথামালা
এই আলোতে কখনো মরচে ধরে না
জং লাগে না। রক্তিম সূর্যের সাথে শাশ্বত বন্ধুত্ব
এই আলোর আকর্ষণে নদী বয়ে চলে
আকাশ কথা বলে, বাতাস আলপনা মাখে
ধরণি রাঙিয়ে ফাগুনের বিচিত্র ফুল ফোটায়
ঝলমল করে যৌবন ও রূপ, দেহ ও মন
এই একটি আলো বাঙালির ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালায়...
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)