প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, June 17, 2026

বদলের বদল | পরমেশ্বর গাইন

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
পরমেশ্বর গাইন
 
বদলের বদল
 
অনেক ঘুরেছি জল জঙ্গলে
নদী পাহাড় সাগর সমুদ্রে...
শুধু গল্প কবিতা উপন্যাস বর্ণনায়
স্বপ্ন ক্ষয়ে গেছে কাল-ভদ্রে।
 
জোয়ার এসেছে অনেক উঁচু হয়ে
সীমাহীনে
তল খুঁজে পায়নি ডুবুরি
 
এখন চরম ভাটা...
"এপার ওপার" পায়ে হাঁটা পথ।
নিষ্প্রয়োজন ভবতরী।
 
আবারও চক্রাকারে
ভাসব হয়তো ভীষণ জোয়ারে
সেদিন তুমি স্রোতের উজানে
আমি না হয় সবার অবচেতনে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)