প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, June 17, 2026

অজানা ব্যাধি | পিঙ্কি ঘোষ

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
পিঙ্কি ঘোষ
 
অজানা ব্যাধি
 
মনের আটচালায় তোমার সাথে ঝগড়া করার
অসুখ আজও সারেনি,
এ-এক অজানা ব্যাধি
একটা জীবনের অপচয় হলো
একটা মরীচিকাময় তাসের ঘর ভাঙল,
দুর্বল ভালবাসা আজ অন্ধত্বের দাবীদার,
শরৎ কাহিনির পাতায় খুঁজে চলি
ভাল থাকার অভিনয়ের সহজপাঠ।
ভালবেসে অর্ধেক আকাশ হতে পারিনি
বলেই হয়তো বেণীমাধবের প্রেমিকার মতো
নষ্ট মেয়ে হতে আজ কোনো দ্বিধা নেই।
 
তবুও ঘুমের আবেশে তোমার উষ্ণতার ছোঁয়া
মন কেমনের জ্বরের প্যারাসিটামল।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)