বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
সুশান্ত সেন
নারী না পুরুষ
সুদেষ্ণা
গাড়ি চালাতে জানে, পরিণীতাও। এমনকি ওদের
মেয়ে-বন্ধুদের দলের আরও কেউ কেউ। আমি জানি না, তাই ঈর্ষান্বিত।
সকালে
ঠিক করে ওরা পরের দিনই নানা
জায়গায় চলে যায়, মন চাইলে। আমি জানতে
পারি, নিজে পারি না, ও ঈর্ষান্বিত।
গাড়ি চালাতে চালাতে ওরা দেখতে থাকে—নিমপীঠ, শান্তিনিকেতন, বকখালী, মায়াপুর, চন্দননগর। আমি যেতে পারি না, ঘরে বসে থাকি। আমি জানতে পারি, ও ঈর্ষান্বিত।
নারী পারে, আমি পারি না। আমি মনে মনে হিংসা করি। নিজেকে গিনিপিগ বানিয়ে কাটাছেঁড়া করি, করতেই থাকি।
সবুজ
আকাশে নীল পাখি উড়তে থাকে।
নারী না পুরুষ
কবিতা
সুশান্ত সেন
নারী না পুরুষ
গাড়ি চালাতে চালাতে ওরা দেখতে থাকে—নিমপীঠ, শান্তিনিকেতন, বকখালী, মায়াপুর, চন্দননগর। আমি যেতে পারি না, ঘরে বসে থাকি। আমি জানতে পারি, ও ঈর্ষান্বিত।
নারী পারে, আমি পারি না। আমি মনে মনে হিংসা করি। নিজেকে গিনিপিগ বানিয়ে কাটাছেঁড়া করি, করতেই থাকি।

No comments:
Post a Comment