বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
পরমেশ্বর গাইন
রং নেই গন্ধ নেই
বাতাস
তো বলেনি
তপ্ত মরু মধ্যাহ্নে চরণ রাখবে না
বৈষম্য তাঁর ঠিকানা।
গিরি
শিখরে—
অনেক নিচের
নিচে মাটির শিউরে
সময় ধরে বিচরণ,
ধূলো
ধূসর কলঙ্কে রং মেখেছে সারাক্ষণ
অকারণ।
তবু
লাট্টুর মতন পৃথিবী প্রদক্ষিণ
সুখ শান্তি স্বস্তির তিন সতীন।
মন্থরা— বুঝিনি
সে বাতাস কালবৈশাখী, রুদ্র রূপিনী
প্রলয় প্রদায়িনী
অকৃত্রিম অমলিন জননী।
আতস কাচে
আজও প্রাসঙ্গিক
অথচ নিত্য বাহ্যিক—
নারী না পুরুষ
কবিতা
পরমেশ্বর গাইন
রং নেই গন্ধ নেই
তপ্ত মরু মধ্যাহ্নে চরণ রাখবে না
বৈষম্য তাঁর ঠিকানা।
সময় ধরে বিচরণ,
অকারণ।
সুখ শান্তি স্বস্তির তিন সতীন।
সে বাতাস কালবৈশাখী, রুদ্র রূপিনী
প্রলয় প্রদায়িনী
অকৃত্রিম অমলিন জননী।
অথচ নিত্য বাহ্যিক—

No comments:
Post a Comment