বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
সীমান্ত পথিক
মানুষের মতো মানুষ
সংস্কার
আর লালনপালন যদি এক হতো,
হয়তো
অতটা জঞ্জালে ভরে যেত না।
মুখ আর মুখোশের বিশ্বাসগুলো
বিক্রি হতো না সম্পর্কের বাজারে।
প্রতিটি
ভালোলাগা যখন ঘাতক হয়,
তখন
আঁধার নামে গলি-পথে।
মানুষ আজ যেন ঝুলে আছে কোনো ঝড়ের মাঝে;
কেন, তা জানতে নেই।
কোনো
এক অজানা স্বপ্ন গিলে খায়
প্রতিটি সকালের মানবিকতা।
সংস্কার যদি বাঁচত কথায় বা আচরণে,
আর
লালনপালন যদি হৃদয়ে শেকড় গাঁথত,
মানুষ
মানুষকেই চিনত মানুষের মতো—
পদবি, প্রভাব, প্রাচুর্যের দেয়াল পেরিয়ে।
একটুখানি আলো হয়ে থাকত
প্রতিটি জীবন।
নারী না পুরুষ
কবিতা
সীমান্ত পথিক
মানুষের মতো মানুষ
মুখ আর মুখোশের বিশ্বাসগুলো
বিক্রি হতো না সম্পর্কের বাজারে।
মানুষ আজ যেন ঝুলে আছে কোনো ঝড়ের মাঝে;
প্রতিটি সকালের মানবিকতা।
সংস্কার যদি বাঁচত কথায় বা আচরণে,
পদবি, প্রভাব, প্রাচুর্যের দেয়াল পেরিয়ে।
একটুখানি আলো হয়ে থাকত
প্রতিটি জীবন।

No comments:
Post a Comment