বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
সুশান্ত সেন
শরৎ—৪
তুমি
প্রান্তর ছিলে শরৎ কাল
মাঝে মাঝে নদী
ক্ষীণকায়া
প্রান্তরের মধ্যেই বিলীন।
মঙ্গল
কামনা করা হলো রাত্রিদিন
তবু পৃথিবীর রূপ-রস-গন্ধ নিয়ে
ধরা দিলে না এইবার শরতের কাল।
বাংলা
মায়ের কাছে
পড়ে আছে দেখি শীতের কর্তিত পত্র
অবহেলায় পথপার্শে তোমার খণ্ডিত রূপ
কত রাত কত দিন ধরে হৃদয়ের অতৃপ্ত বাসনা
তোমার মলিন রূপ দেখে
হয়েছে ব্যথিত।
পারিনি
মোছাতে তোমার এ অশ্রুজল এমন অভাগা আমি।
শক্তিহীন একা বসে আছি।
শারদীয়া
কবিতা
সুশান্ত সেন
শরৎ—৪
মাঝে মাঝে নদী
ক্ষীণকায়া
প্রান্তরের মধ্যেই বিলীন।
তবু পৃথিবীর রূপ-রস-গন্ধ নিয়ে
ধরা দিলে না এইবার শরতের কাল।
পড়ে আছে দেখি শীতের কর্তিত পত্র
অবহেলায় পথপার্শে তোমার খণ্ডিত রূপ
কত রাত কত দিন ধরে হৃদয়ের অতৃপ্ত বাসনা
তোমার মলিন রূপ দেখে
হয়েছে ব্যথিত।
শক্তিহীন একা বসে আছি।

No comments:
Post a Comment