বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
সৌমিত্র চক্রবর্তী
চিকিৎসক
কাঁহা
গিয়া রোগীসব
এসে গেছি বৈদ্য
ব্রাজিলের থেকে পাশ
করে এনু সদ্য।
মন্তর
জলপড়া
তুকতাক ইউনানী
আলাপাথী হোমোপাথী
কোবরেজী সব জানি।
এইও
খবর্দার
কে বলিস হাতুড়ে?
নির্ঘুম
রোগীদের
করি ঘুমকাতুরে।
পেটে
বুকে থাকে যদি
অ্যাসিডিটি সর্দি
পরিয়ে দি তাকে আমি
ব্রাজিলের উর্দি।
বাত
হলে কাত হয়ে
শুতে হবে বাজারে,
সারবেই
গ্যারান্টি
রোগী এক, হাজারে।
হার্টে
যদি লেগে যায়
কোনো প্রতিবন্ধক
বুকে দুই কিল মেরে
ঘষে দাও গন্ধক।
সুগারের
রোগীদের
বাড়বেই জেল্লা,
সব
খানা ছেড়ে খাও
শুধু রসগোল্লা।
পেটরোগা
বাঙালির
কাঁচকলা পেঁপে ঝোল
টান মেরে ফেলে খাও
কাবাব ও এগরোল।
হেডাপিস
গোলমালে
রোজ যারা ভুগছে,
গোবর
আর ডিমপচা
খেয়ে দেখ ছুটছে।
থাকবে
না দুরারোগ
সন্ন্যাস ক্যানসার,
কঠিন
ওই ব্যধিদের
জানি আমি অ্যানসার।
সেরে
যাওয়া রোগীদের
নিয়ে টিম করব,
আসছে
ওয়ার্ল্ডকাপে
খেলব ও জিতব।
দেখেছ
তো কত ভাল
আমি রাজবৈদ্য,
হাফ
রোগী ভাল হলো
পড়ে এই পদ্য।
শারদীয়া
ছড়া
সৌমিত্র চক্রবর্তী
চিকিৎসক
এসে গেছি বৈদ্য
ব্রাজিলের থেকে পাশ
করে এনু সদ্য।
তুকতাক ইউনানী
আলাপাথী হোমোপাথী
কোবরেজী সব জানি।
কে বলিস হাতুড়ে?
করি ঘুমকাতুরে।
অ্যাসিডিটি সর্দি
পরিয়ে দি তাকে আমি
ব্রাজিলের উর্দি।
শুতে হবে বাজারে,
রোগী এক, হাজারে।
কোনো প্রতিবন্ধক
বুকে দুই কিল মেরে
ঘষে দাও গন্ধক।
বাড়বেই জেল্লা,
শুধু রসগোল্লা।
কাঁচকলা পেঁপে ঝোল
টান মেরে ফেলে খাও
কাবাব ও এগরোল।
রোজ যারা ভুগছে,
খেয়ে দেখ ছুটছে।
সন্ন্যাস ক্যানসার,
জানি আমি অ্যানসার।
নিয়ে টিম করব,
খেলব ও জিতব।
আমি রাজবৈদ্য,
পড়ে এই পদ্য।

No comments:
Post a Comment