প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Saturday, October 24, 2026

মজার পদবি | দিলীপ কুমার পাত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ছড়া/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | ছড়া
দিলীপ কুমার পাত্র
মজার পদবি
 
জালুয়া বেশ হালুয়া খায়
        পাত্রর জ্বলে গাত্র
বালি ঢালি মাখে কালী
              দেখে হাসে ছাত্র।
 
সেনাপতি করে ক্ষতি
          পতি ফেরায় মতি
সৎপতিটার নেই তো জ্যোতি
          গেলো কোথায় সতী!
 
সর্দার থাকে পর্দার পিছে
                  দত্ত গানে মত্ত
মাঝি হাতে পাঁজি নিয়ে
            সাজায় কেন তত্ত্ব?
 
সরকার দেখে চরকার ছবি
            চাকি বাজায় ঢাকি
আচার্য কয় বিচার্য কি
              মিশ্রকে তো ডাকি।
 
পাহাড়ির খোঁজ বাহারি ফুল
                  লাহা বলে আহা
রানা কেন পানা ডোবায়
            বলতে পারো তাহা?
 
সাহা মিছে ডাহা বলে
           গিরি বায় তো সিঁড়ি
সেনগুপ্ত যে সুপ্ত হয়ে
                 চায় যে কেন পিঁড়ি?
 
ঠাকুর ওঠে পাকুড় গাছে
                    বসু চরায় পশু
মান্না ভারি কান্না করে
                বেড়ায় হেসে জিশু।
 
কাণ্ডার যেন জ্ঞানের ভাণ্ডার
               ধাড়া জাগায় পাড়া
হাজরা কেন বাজরা খেতে
              ফেলে যে দেয় সাড়া?
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)