প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Saturday, October 24, 2026

কাশফুল | অর্চনা দাস

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ছড়া/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | ছড়া
অর্চনা দাস
কাশফুল
 
কাশের বনে দোল উঠেছে
চরাচরের পারে
পাখির দল ডানা মেলে
নীল আকাশে ওড়ে
শরৎকালেই দেখা যায়
শুভ্র কাশের সারি
পূজোর দিন এসেই গেল
আর যে নয় দেরি
শুভ্র কাশে প্রজাপতির
লুকোচুরি শুরু
খেলাচ্ছলে সাদা মেঘের
শুধুই গুড়ু গুড়ু
নদীর ধারে টিলার উপর
কাশের আসর বসে
টুপ টুপ টুপ শিউলি ঝরে
শিশির ভেজা ঘাসে
জ্যোৎস্না রাতে কাশের ঝাড়ে
কীসের আলাপন
আবার পূজো এলো ঘুরে
তাইতো নাচে মন
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)