বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
জয়িতা বসাক
ঈশ্বর ও সৃষ্টিকথা
এখানে
কোলাহল নেই। কলরব নেই।
পাতার গা থেকে রিমঝিম বৃষ্টির মতো
ঝরে পড়ছে টুপটাপ অনন্ত স্তব্ধতা
বাতাসের নরম শরীরে জলজ শ্যাওলার মতো
জড়িয়ে আছে চাপ চাপ শূন্যতা
নদীর খরস্রোতা জল এখানে দু-দণ্ড দাঁড়িয়ে
নুড়িপাথরের সাথে কলকল কথা বলে না
অরণ্যও এখানে প্রেমহীন যুবকের মতো রুক্ষ
মেঘেদের বুকপকেটে আর ডানা বাঁধা নেই
নাম
ধরে ডাকলেও এই মাটি আর সাড়া দেয় না
এই পৃথিবী আজ মৃতদের নগরী...
শস্যদানার মতো তুমি কি আরও একবার
ছড়িয়ে দিতে পারবে অনন্ত জন্মবীজ?
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
জয়িতা বসাক
ঈশ্বর ও সৃষ্টিকথা
পাতার গা থেকে রিমঝিম বৃষ্টির মতো
ঝরে পড়ছে টুপটাপ অনন্ত স্তব্ধতা
বাতাসের নরম শরীরে জলজ শ্যাওলার মতো
জড়িয়ে আছে চাপ চাপ শূন্যতা
নদীর খরস্রোতা জল এখানে দু-দণ্ড দাঁড়িয়ে
নুড়িপাথরের সাথে কলকল কথা বলে না
অরণ্যও এখানে প্রেমহীন যুবকের মতো রুক্ষ
মেঘেদের বুকপকেটে আর ডানা বাঁধা নেই
এই পৃথিবী আজ মৃতদের নগরী...
শস্যদানার মতো তুমি কি আরও একবার
ছড়িয়ে দিতে পারবে অনন্ত জন্মবীজ?
.jpg)
No comments:
Post a Comment