প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Saturday, October 24, 2026

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | ক্যালেন্ডার | তৈমুর খান

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | ক্যালেন্ডার | তৈমুর খান
তৈমুর খান
ক্যালেন্ডার
 
বালক বালিকা বিকেলের ধুলো মেখে
নরম সহজ বাক্য উচ্চারণ করে যায়
গাছপালার ভেতর নদীর কলধ্বনি
উঠোন আগলায় পাখি, উড়ে উড়ে নামে
 
সময় সমীচীন হলে দুয়ারে মেঘদূতের বিশ্রাম
যক্ষিণীর ভাষা বোঝে ব্যাকুল পরান
স্নেহের পরাগ মেখে জলে নামে হাঁস
জলধোয়া ডানায় তার লেগে থাকে রং
 
বিপ্লব কোথায় আসে? ঘরদোর উঠোন কবর
সারারাত একই পরিবার মানুষমকর
সত্যের ফুল দিতে এসেছে বৈরাগী
কে ছিল ঝাঁসির রানি, কে তাঁতিয়া টোপি?
 
আলগোছে মরকতমণি সূর্যপ্রভায়
শিশির ঝরার মতো চুপচাপ পতন
লক্ষ যুগ দাঁড়িয়ে আছে যুগের পঞ্জিকা
আমরা দেয়ালে দেখি ঝোলে ক্যালেন্ডার…
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)