বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতাণু/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাণু
মাধুরী মিত্র
মেঘালয়ের কুয়াশা ও অন্যান্য
মেঘালয়ের কুয়াশা
কুয়াশা
এসে জাপটে ধরে,
চেরাপুঞ্জির
চেনা চড়াই।
তোমার আমার গল্পগুলো,
মেঘের
ডানায় বিলিয়ে দিই।
পাইনের
হাওয়া কাঁদে,
হালকা
রোদের ছোঁয়ায়।
পথ হারিয়ে পথ খুঁজে পাই,
তিস্তার
চেনা ঠিকানায়।
ঝরনা ধারা
পাহাড়
বেয়ে নামছে আলো,
ঝরনা
ধারায় নুপূর পায়ে।
মেঘালয়ের রূপকথা সব,
জড়িয়ে
আছে হাওয়ার গায়ে।
পাথর বেয়ে
জলের ধারা,
উথালপাতাল
শব্দে মেশে।
সবুজ পাহাড় হাতছানি দেয়,
আবার
যাব মেঘের দেশে।
লাইটলামের মায়াজাল
লাইটলাম
ক্যানিয়নে দাঁড়িয়ে একা,
মেঘ আর
খাদের যেখানে হলো দেখা।
গভীর উপত্যকা সবুজ চাদরে ঢাকা,
যেন
কোনো শিল্পীর তুলিতে আঁকা।
হিমেল
বাতাস ছুঁয়ে যায় মুখ,
নিমিষে
জুড়িয়ে যায় আকুল এ বুক।
সময় থমকে দাঁড়ায় এই পাহাড়ের টানে,
এক
অদ্ভুত শান্তি জাগে মনে।
কুয়াশার ওপারে কে যেন হাতছানি দেয়,
পাহাড়ের
মায়াজাল মন কেড়ে নেয়।
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাণু
মাধুরী মিত্র
মেঘালয়ের কুয়াশা ও অন্যান্য
মেঘালয়ের কুয়াশা
তোমার আমার গল্পগুলো,
পথ হারিয়ে পথ খুঁজে পাই,
মেঘালয়ের রূপকথা সব,
সবুজ পাহাড় হাতছানি দেয়,
গভীর উপত্যকা সবুজ চাদরে ঢাকা,
সময় থমকে দাঁড়ায় এই পাহাড়ের টানে,
কুয়াশার ওপারে কে যেন হাতছানি দেয়,

No comments:
Post a Comment