বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতাণু/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাণু
শিশির আজম
দ্বীপ ও অন্যান্য
দ্বীপ
দিনটাকে
মানে মানে পার করে
রাতের ভিতর নেমেছি—
'দ্বীপ!'
অমনি
মেয়েটা নীচু গলায় বলে উঠল।
পুংকেশর
শীতের
এই কুঁড়েঘর মৌমাছির, এই অস্ফুট বীজতলা।
সুবাসিত তাজা সূর্য বোনের খোঁপায়
ঝলমলিয়ে উঠল— গুলতি হাতে পাখির দিকে
নিরিক— বালক তুমি বুঝি হারাবে নিজেকে
তন্তুউপত্যকায়!
ঘাসফড়িং
আমি
শুধু জানি আমার কিছু অন্ধকার ছিল
আছে
এক অসুখী দরজা
এক ভোরবেলাকার ঘাসফড়িং
এক অবিস্ফোরিত নদী
তাহলে ঘটনাটা এই
একজন
মন্ত্রী আর একজন মুচি
মারা গেলেন এক সকালে
তারপর
দুপুর তারপর বিকেল তারপর সন্ধ্যা
ওদের জন্য অপেক্ষা
যতক্ষণ
না বিড়ালের লোমের গোড়ায়
ওদেরকে দেখা গেল
পাশাপাশি
খালি হাতে
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাণু
শিশির আজম
দ্বীপ ও অন্যান্য
রাতের ভিতর নেমেছি—
'দ্বীপ!'
সুবাসিত তাজা সূর্য বোনের খোঁপায়
ঝলমলিয়ে উঠল— গুলতি হাতে পাখির দিকে
নিরিক— বালক তুমি বুঝি হারাবে নিজেকে
তন্তুউপত্যকায়!
আছে
এক অসুখী দরজা
এক ভোরবেলাকার ঘাসফড়িং
এক অবিস্ফোরিত নদী
মারা গেলেন এক সকালে
ওদের জন্য অপেক্ষা
ওদেরকে দেখা গেল
পাশাপাশি
খালি হাতে

No comments:
Post a Comment