বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/অনুবাদ কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | অনুবাদ কবিতা
ভাষান্তর: ইলিয়াস মাহমুদ
মূল কবিতা— মার্গারেট অ্যাটউড
সংক্ষিপ্ত কবি পরিচিতি-সহ
এটি আমার একটি ছবি
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | অনুবাদ কবিতা
ভাষান্তর: ইলিয়াস মাহমুদ
মূল কবিতা— মার্গারেট অ্যাটউড
সংক্ষিপ্ত কবি পরিচিতি-সহ
এটি আমার একটি ছবি
অ্যাটউড ও তার লেখনী একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে, তন্মধ্যে রয়েছে ম্যান বুকার পুরস্কার (২০০০ ও ২০১৯ সাল), আর্থার সি ক্লার্ক পুরস্কার, গভর্নর জেনারেল্স পুরস্কার, ফ্রানৎস কাফকা পুরস্কার, ন্যাশনাল বুক ক্রিটিকস ও পিইএন সেন্টার ইউএসএ আজীবন সম্মাননা পুরস্কার।
প্রথমে এটাকে মনে হয় মলিন ছাপ
ঝাপসা কিছু রেখা ও ধূসর দাগ
কাগজের সাথে মিশে গেছে:
তারপর যখন তুমি এটার ওপর
চোখ বোলাবে, বাম কোনায় দেখতে পাবে
ডালের মতো একটা কিছু: গাছের অংশ
(বালসাম বা স্প্রুস) উঁকি দিচ্ছে
এবং ডানদিকে, মাঝামাঝি উঁচুতে
যা হওয়ার উচিত ছিল শান্ত
ঢাল, একটি ছোট কাঠের বাড়ি।
প্রস্থান ভূমিতে আছে একটি হ্রদ।
আর তারও ওপারে, কিছু নিচু পাহাড়!
(ছবিটি তোলা হয়েছিল
আমি ডুবে যাওয়ার পরের দিন
আমি আছি হ্রদের ভেতর, ছবির ঠিক মাঝে
ঠিক পানির নীচে
ঠিক কোথায় তা বলা কঠিন,
আলোর ওপর পানির প্রভাব
সৃষ্টি করে এক বিভ্রান্তি
কিন্তু তুমি যথেষ্ট সময় ধরে তাকাও,
তুমি আমাকে দেখতে পাবে।)
সংক্ষিপ্ত কবি পরিচিতি

No comments:
Post a Comment