বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
অজয় দেবনাথ
বেড়ি
স্বপ্নের মতো সেই মেয়ে
বারে বারে আছড়ে পড়তে চেয়েছে প্রবল আবেগে
রং ধরিয়েছে মনে
কিন্তু সব
রং কি…
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
অজয় দেবনাথ
বেড়ি
বারে বারে আছড়ে পড়তে চেয়েছে প্রবল আবেগে
রং ধরিয়েছে মনে
আমি আগলে
রেখেছি স্রোত
তার পর… চলে গেছে
আমি কোনও খোঁজও রাখিনি
শুধু মাঝে মাঝে অগোচরে
উঁকি দিয়ে গেছে
আজ এতদিন পরে
জাগিয়ে তুলেছে স্মৃতি, অনুভূতি
কিন্তু সময় যে পরিয়েছে বেড়ি
তাকেও ছাড়েনি
বাস্তব শুষে নিয়েছে রূপ-জৌলুস
পড়ে আছে খণ্ডহর, আর… ব্যাকুল মন
মন কি সময়কে অতিক্রম করতে পারে
তার পর… চলে গেছে
আমি কোনও খোঁজও রাখিনি
শুধু মাঝে মাঝে অগোচরে
উঁকি দিয়ে গেছে
আজ এতদিন পরে
জাগিয়ে তুলেছে স্মৃতি, অনুভূতি
কিন্তু সময় যে পরিয়েছে বেড়ি
তাকেও ছাড়েনি
বাস্তব শুষে নিয়েছে রূপ-জৌলুস
পড়ে আছে খণ্ডহর, আর… ব্যাকুল মন
মন কি সময়কে অতিক্রম করতে পারে

No comments:
Post a Comment