প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Saturday, October 24, 2026

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | প্রদীপ জ্বেলে দিই | তৈমুর খান

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | তৈমুর খান | প্রদীপ জ্বেলে দিই
তৈমুর খান
প্রদীপ জ্বেলে দিই
 
কবর শুইয়ে রাখছে দেহ
আমি কবরখানায় প্রদীপ জ্বেলে দিই
সেই মুখ, মমতার চোখগুলি চেয়ে চেয়ে দ্যাখে
নীরবতার পাশে আমি দাঁড়িয়ে থাকি
 
রাত চলে যায় অন্যরাতের দিকে
দিন মিশে যায় পরের দিনে
একটি জীবন্ত হৃদয়—হৃদয়ে হৃদয়ে চলাফেরা করে
নীরব কথারা মুখর হয়
 
রোজ ডেকে নেয় প্রাণের কোনও আলো
একটা একটা সিঁড়ি পেরিয়ে যাই
কবর বিস্তৃত হয়ে ওঠে এক-একটি অলৌকিক ঘর
 
ফেরেশতারা দরজা খুলে দেয়
ইমানের আয়নায় ভেসে ওঠে ছায়া
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)