বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
নিয়তি
তোমার গালের তিলের পাশেই
এক দুর্দান্ত পাহাড়ি নদী বয়ে গেছে
পরাজয় পতন আর অনিশ্চয়তার দিকে
স্রোতধারা এবং সৈনিকের নিস্পৃহতা
কোনোটাই ভাল নয়
শুধু বিশৃংখলা তৈরি করে গ্রীষ্ম আর শীতে
পূর্বস্মৃতি বলে পুরনো ইতিকথা
শুধু নীরবতা ভাঙে ভাঙন নিশীথে
তবু গোপনীয়তা ঢের ভাল
চুল থেকে পায়ের নখ
তাকে আমি চিনি
একথা তুমিও মানো, বড় ভয় তবু
তুমি জানো এটাই নিয়তি...
স্মৃতি সত্তা ভবিষ্যৎ আর পরিণতি...
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
নিয়তি
তোমার গালের তিলের পাশেই
এক দুর্দান্ত পাহাড়ি নদী বয়ে গেছে
পরাজয় পতন আর অনিশ্চয়তার দিকে
স্রোতধারা এবং সৈনিকের নিস্পৃহতা
কোনোটাই ভাল নয়
শুধু বিশৃংখলা তৈরি করে গ্রীষ্ম আর শীতে
পূর্বস্মৃতি বলে পুরনো ইতিকথা
শুধু নীরবতা ভাঙে ভাঙন নিশীথে
তবু গোপনীয়তা ঢের ভাল
চুল থেকে পায়ের নখ
তাকে আমি চিনি
একথা তুমিও মানো, বড় ভয় তবু
তুমি জানো এটাই নিয়তি...
স্মৃতি সত্তা ভবিষ্যৎ আর পরিণতি...

No comments:
Post a Comment