বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | মৃত অন্ধকার
নাসির ওয়াদেন
মৃত অন্ধকার
পাহাড়ের
বুক থেকে নেমে আসে যত অন্ধকার
কত অন্ধকার বিলুপ্ত ভঙ্গিতে হাঁটে, সেও সুখ
কতদিনের জমাট বাঁধা রক্ত অধিকারের প্রশ্নে
যে যখন যায় লঙ্কায়, সেই হয় রাবণের মুখ
মুখ
থেকে কতক মুখাগ্নি রক্তবমি করে নির্জনে
কালের কাকলি শুনি কোকিলের ডাকের ভেতর
একটা আলো চেয়ে হেঁটেছিলাম দুর্দান্ত জ্যোৎস্নায়
নির্ভরতার হাসি নেই, ভেঙে গেছে সমুদ্রের ঘর
এত জল
কোথা থেকে আসে, যায় কোনদিকে?
মন্থিত
গম্ভীর নদীজল, মৃত অন্ধকার
চারিদিকে।
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | মৃত অন্ধকার
নাসির ওয়াদেন
মৃত অন্ধকার
কত অন্ধকার বিলুপ্ত ভঙ্গিতে হাঁটে, সেও সুখ
কতদিনের জমাট বাঁধা রক্ত অধিকারের প্রশ্নে
যে যখন যায় লঙ্কায়, সেই হয় রাবণের মুখ
কালের কাকলি শুনি কোকিলের ডাকের ভেতর
একটা আলো চেয়ে হেঁটেছিলাম দুর্দান্ত জ্যোৎস্নায়
নির্ভরতার হাসি নেই, ভেঙে গেছে সমুদ্রের ঘর

No comments:
Post a Comment