প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Saturday, October 24, 2026

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | চাঁদ | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | চাঁদ | দেবকুমার মুখোপাধ্যায়
দেবকুমার মুখোপাধ্যায়
চাঁদ
 
দু বাড়ির ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে পূর্ণিমার চাঁদ।
একটা খুন হয়ে গেছে
গণতন্ত্রী তান্ত্রিকেরা নরবলি চায় বলে তাই,
আরও আরও সম্ভাবনা লাইনে দাঁড়িয়ে।
 
রক্ত লাগে না চাঁদে।
মানুষের গায়ের রক্ত মানুষেই ধুয়ে ফেলে
মানুষেই ধরা পড়ে ফাঁদে।
 
পূর্ণিমার চাঁদ দেখি দু বাড়ির ফাঁকে
কোন্ শিল্পী এই ছবি আঁকে!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)